News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আধুনিক ইউরোপের স্থপতি জ্যাক ডেলরস আর নেই

আধুনিক ইউরোপের স্থপতি জ্যাক ডেলরস আর নেই

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস ইন্তেকাল করেছেন। বুধবার প্যারিসে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৮ বছর। ডেলরসের মেয়ে মার্টিন অউব্রির বরাতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসি প্রতিবেদনে জানায়, আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি বিবেচনা করা হয়ে থাকে জ্যাক ডেলরসকে। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। এ ছাড়া তিনি একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন।

বিবিসি প্রতিবেদনে জানা যায়, ডেলরস তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর এই পদে আর কেউ একাধিকবার দায়িত্ব পালন করেননি। তিনি ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ডেলরস একজন ফরাসি রাষ্ট্রনায়ক। তিনি ইউরোপের অনিঃশেষ কারিগর। তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। তার কাজ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। ইউরোপকে শক্তিশালী করেছেন তিনি।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে মহান ফরাসি ও ইউরোপীয় হিসেবে উল্লেখ করে বলেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ডেলরস ইতিহাসের পাতায় থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS