News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী অন্তত ১৬০ জনকে হত্যা করেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা সোমবার এ তথ্য জানান।এএফপির বরাতে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।  

রোববার সন্ধ্যায় সেনাবাহিনী কয়েক বছর ধরে ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত অঞ্চলটিতে প্রাথমিকভাবে ১৬ জনের প্রাণহানির খবর জানিয়েছিল। তা থেকে বেড়ে এখন ১৬০ জনে দাঁড়াল।

প্লাটিয়াউ রাজ্যের বোকোসের স্থানীয় সরকারের প্রধান মানডে কাসাহ এএফপিকে বলেন, শনিবার থেকে শুরু হওয়া বিরোধ সোমবার সকাল পর্যন্ত ছিল। এতে ১১৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।  

এ অঞ্চলে সামরিক গ্যাং স্থানীয়ভাবে দস্যু নামে পরিচিত। ২০টির মতো ভিন্ন গোষ্ঠীর ওপর এরা সু-সমন্বিত হামলা চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। তাদের বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়, বলেন তিনি।  

কাসাহ বলেন, আমরা ৩০০ জনের মতো লোককে আহত অবস্থায় পাই। তাদের বোকোস, জোস ও বারকিন লাদির হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় রেডক্রস বোকো অঞ্চলে প্রাথমিকভাবে ১৮টি গ্রামে ১০৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।

রাজ্য সংসদের সদস্য ডিকসন কোলম বলেন, বারকিন লাদি অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে অন্তত ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

তিনি এ হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত কাজ করার আহ্বান জানান।  

রোববার প্লাটিয়াউ রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং এ সহিংসতার নিন্দা জানান এবং এ সহিংসতাকে বর্বর, নৃশংস এবং অন্যায় বলে আখ্যা দেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS