News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
টিভি দেখে ছিনতাইয়ের দল গঠন করেন শাকিল

টিভি দেখে ছিনতাইয়ের দল গঠন করেন শাকিল

রাজধানীর তেজগাঁওয়ে শাকিল (১৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে মহাখালী সাততলা বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

ওসি জানান, গ্রেপ্তার শাকিল তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তিনি নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে চার সদস্য। অন্য তিনজন কিশোর বয়সী। টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে শাকিল নিজেই ছিনতাইয়ের দল গঠন করেন। ছিনতাই করা টাকা দিয়ে নিজেদের জন্য ছুরি কেনেন তারা। শাকিল ও তার গ্রুপের সদস্যরা এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। শাকিলের দল নির্জন কোনো স্থানে ওঁৎ পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে চারজন মিলে জাপটে ধরে। দুজন হাত, একজন গলা চেপে ধরে, বাকিজন পেটে ছুরি ধরে টাকা-মোবাইল ছিনিয়ে নেয়। সর্বশেষ গত ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে একই কায়দায় ছিনতাই করে শাকিল ও তার দল। গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার সাততলা বস্তি থেকে বৃহস্পতিবার রাতে শাকিলকে গ্রেপ্তার করা হয়। শাকিলের নামে তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এজেডএস/আরবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS