News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মুখোমুখি বুবলী-অপু বিশ্বাস

মুখোমুখি বুবলী-অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলী। একজন সাবেক একজন বর্তমান। তাদের মধ্যে কথার লড়াই লেগেই আছে। 

বুবলীর জন্মদিন ঘিরে প্রকাশ্যে আসে অপুর সঙ্গে তার ভার্চুয়াল দ্বন্দ্ব। এটি শুরু হয় গত বছরের নভেম্বরে। এরপর নানা ইস্যুতে চলতে থাকে একে অন্যকে উদ্দেশ্য করে পোস্ট।

তবে এবার এই দুই তারকা ফের ‘মুখোমুখি’ হচ্ছেন। ঈদে প্রেক্ষাগৃহে অপু অভিনীত ‘লাল শাড়ি’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তির তালিকায় রয়েছে। অন্যদিকে বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’ দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। 

ইতোমধ্যে তাদের ভক্তরা দুই ভাগ হয়ে গেছেন। অপুর ফ্যান গ্রুপে ভক্তরা মন্তব্য করছেন- ‘ঈদে প্রিয় নায়িকা, ঢালিউড কুইন অপুর সিনেমাই দর্শক দেখবেন।’ অন্যদিকে বুবলী ভক্তরা প্রিয় নায়িকাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন- ‘বুবলীই এগিয়ে থাকবেন। দুটি সিনেমাই হিট হবে।’

বুধবার ‘লাল শাড়ি’ ছবির ‘রঙে রঙে সঙে সঙে’ গানটি প্রকাশ পেয়েছে। বৈশাখী মেলার আবহে জমজমাট গানটি অপুর ভক্ত-অনুসারীরা উপভোগ করছেন। 

এদিকে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘লোকাল’ সিনেমার ট্রেইলার। সোমবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘লোকালের’ প্রথম গান ‘খেলা হবে’। 

ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির খবরে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন।

তিনি বলেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। 

অপরদিকে বুবলী এখন সিনেমা দুটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ‘গানটি সবার মধ্যে একটা ঈদের আমেজ তৈরি করেছে। আমার নিজের মধ্যেও এখন ঈদের আমেজ কাজ করছে। আশা করছি, এ সিনেমা ঈদে বড়পর্দায় দর্শকদের দ্বিগুণ আনন্দ দেবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS