News Headline :
স্ক্রিন টাইম কমানোর সহজ উপায় মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ ফ্রান্সের দাবানলে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা-বারুদ রাজস্ব আদায়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি, তবুও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে – ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে সৌদি জোটে বাংলাদেশের যোগদান স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী আমতলীতে দেবে গেছে ৫ কোটি টাকার সড়কের একাংশ ধর্ম যার যার, বাংলাদেশ সবার: ডিএনসিসি প্রশাসক মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি মার্কিন নৌ কমান্ডারের শ্রদ্ধা
জনগণের মৌলিক সেবা নিশ্চিতেই কাজ করছে সরকার: ডিএনসিসি প্রশাসক

জনগণের মৌলিক সেবা নিশ্চিতেই কাজ করছে সরকার: ডিএনসিসি প্রশাসক

জনগণের মৌলিক সেবা নিশ্চিত করা এবং রাজধানীর নাগরিক সুবিধা বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ, সবুজায়ন এবং অবৈধ খাল দখলমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদি এলাকায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন।

তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং সঠিক সেবা পৌঁছে দেওয়া সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদেরও দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক নেতৃত্ব দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রাজধানীর নাগরিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা শহরের জনসংখ্যা ধারণক্ষমতার অনেক বেশি হওয়ায় গ্যাস, বিদ্যুৎ ও পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।এসব সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, মশার উপদ্রব কমানো এবং নগরকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক জানান, উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব অবৈধ খাল দখলমুক্ত করে পুনঃখননের পাশাপাশি দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্প প্রস্তুতের কাজ চলছে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে এবং জনগণের অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি কাটিয়ে জনগণের কাছে মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছে বলে দাবি করেন।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম টেকসই করতে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে। সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধ এবং নির্মিত অবকাঠামোর রক্ষণাবেক্ষণে নাগরিকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS