News Headline :
মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাব, হামাসের নিরস্ত্রীকরণে নতুন উদ্যোগ দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান বাড়লো সোনার দাম, প্রতিভরি ২ লাখ ২৩ হাজার টাকা অস্থির সবজির বাজার, রেকর্ড ছুঁয়ে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা চীনের দাপটে সংকটে জার্মানির বিএমডব্লিউ-মার্সিডিজ-অডি-পোর্শে এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন এনসিপির নাসীরুদ্দীন-সারজিসদের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্রদলের জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান
চীনের দাপটে সংকটে জার্মানির বিএমডব্লিউ-মার্সিডিজ-অডি-পোর্শে

চীনের দাপটে সংকটে জার্মানির বিএমডব্লিউ-মার্সিডিজ-অডি-পোর্শে

সারা বিশ্বের বিলাসবহুল আর জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড জার্মানির বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, অডি ও পোর্শে। এই গাড়িই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জার্মানির অর্থনীতি অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গাড়ির নির্মাতা এই দেশ চীনে স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক গাড়ির ধাক্কায় বড় সংকটে পড়ে গেছে।

জার্মানির সরকারি গণমাধ্যম টাগেসশাউ-এর প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন জ্বালানিনির্ভর গাড়ির ওপর নির্ভর করে থাকা জার্মান নির্মাতারা এখন চীনা ইভি (বৈদ্যুতিক গাড়ি) কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অনিশ্চয়তা। ফলে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ফক্সওয়াগেন, পোর্শে ও অডির মুনাফা কমেছে নাটকীয়ভাবে।পরিস্থিতি সামাল দিতে প্রায় সব প্রতিষ্ঠানই বড় পরিসরে কর্মী ছাঁটাই ও ব্যয়সংকোচনের পথে হাঁটছে।

জানা গেছে, জার্মান গাড়ি নির্মাতারা কয়েক বছর ধরে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরে ধীরগতির কৌশল অনুসরণ করেছিল।ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের জ্বালানিনির্ভর ইঞ্জিন নিষিদ্ধের সময়সূচি নিয়ে অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে চীনের গাড়ি নির্মাতারা দ্রুত ইউরোপের বাজার দখল করে নেয়। এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাজারে জার্মান ব্র্যান্ডগুলোর বিক্রি ও মুনাফা দুটিই কমছে।

বিএমডব্লিউর মুনাফায় বড় ধাক্কা
টাগেসশাউ-এর প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিএমডব্লিউর কর-পরবর্তী মুনাফা ৩৫ শতাংশ কমে ১ দশমিক ২ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। একই সময়ে বিক্রি কমে ৩৪ বিলিয়ন ইউরো থেকে ৩১ বিলিয়ন ইউরো হয়েছে। আর সবচেয়ে বেশি চাপ পড়েছে কোম্পানির মূল গাড়ি উৎপাদন বিভাগে। এ খাতের পরিচালন মুনাফা ৬০ শতাংশের বেশি কমে ৬২৯ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়লেও চীনে বিএমডব্লিউর বিক্রি তীব্রভাবে কমেছে। বছরের প্রথম ছয় মাসে সেখানে বিক্রি কমেছে ২০ দশমিক ৪ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৩০ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে স্থানীয় চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতা আরও বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে বিএমডব্লিউর মোট মুনাফা দাঁড়িয়েছে ২ দশমিক ৯ বিলিয়ন ইউরো। এক বছর আগে যা ছিল ৪ বিলিয়ন ইউরো। পরিস্থিতি সামাল দিতে বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে বিএমডব্লিউ।

মার্সিডিজের ব্যবসায়ও চাপ
টাগেসশাউ-এর প্রতিবেদন বলছে, মার্সিডিজ বেঞ্জের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কারস বিভাগের পরিচালন মুনাফা প্রায় ২৫ শতাংশ কমে ৯০৯ মিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে বিক্রি কমেছে প্রায় ৮ শতাংশ। এরই মধ্যে পাঁচ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে মার্সিডিজ।

ফক্সওয়াগেনে আরও বড় ছাঁটাইয়ের আশঙ্কা
ফক্সওয়াগেনের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা প্রায় এক-তৃতীয়াংশ কমে ১ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো হয়েছে। বছরের প্রথম ছয় মাসে মুনাফা কমেছে ৩০ শতাংশের বেশি। চীনে বিক্রি এক-তৃতীয়াংশের বেশি কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের শুল্ক, যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং কঠিন প্রতিযোগিতা কোম্পানিটিকে বড় চাপের মুখে ফেলেছে। ব্যয় কমাতে ২০৩০ সালের মধ্যে জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মূল ফক্সওয়াগেন ব্র্যান্ডে ৩৫ হাজার এবং অডি, পোর্শে ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানে বাকি কর্মী কমানো হবে। ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়ার চুক্তিতে সম্মতি দিয়েছেন।

পোর্শের সংকটও বাড়ছে
চলতি বছরের প্রথমার্ধে পোর্শের কর-পরবর্তী মুনাফা প্রায় ৫০ শতাংশ বেড়ে ১ দশমিক ৭ বিলিয়ন ইউরো হয়েছে। তবে এই বৃদ্ধি মূলত আগের বছরের এককালীন বিশেষ ব্যয় কমে যাওয়ার ফল। ব্যবসার মৌলিক অবস্থার তেমন উন্নতি হয়নি। বিক্রি ৫ শতাংশের বেশি কমে ১৭ দশমিক ২৩ বিলিয়ন ইউরো হয়েছে। বিশেষ করে চীনে বিক্রি ভয়াবহভাবে কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২৫ সালে দেশটিতে পোর্শের বিক্রি অর্ধেকেরও বেশি কমে গেছে। এই পরিস্থিতিতে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে পোর্শে।

অডিরও অবস্থাও নড়বড়ে
২০২৬ সালে অডির দ্বিতীয় প্রান্তিকের কর-পরবর্তী মুনাফা ২১ শতাংশ কমে ৫৬৩ মিলিয়ন ইউরো হয়েছে। বছরের প্রথমার্ধে আয় দাঁড়িয়েছে ২৯ দশমিক ২ বিলিয়ন ইউরো, যা করোনা মহামারির সময় ২০২১ সালের পর সবচেয়ে কম। চীনে অডির ব্যবসাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রথম ছয় মাসে দেশটি থেকে আয় হয়েছে মাত্র ৭৩ মিলিয়ন ইউরো, যা আগের বছরের প্রায় এক-চতুর্থাংশ। যুক্তরাষ্ট্রে বিক্রি কমে যাওয়া, মূল্য প্রতিযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতও প্রতিষ্ঠানটির ওপর চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় ২০২৯ সালের মধ্যে জার্মানিতে ৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করবে অডি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS