যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে: পাকিস্তান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বন্ধ হয়নি। বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।একই সঙ্গে উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি এ তথ্য জানান।

তিনি বলেন, গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

তাহির আন্দোরাবি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়নি, বরং তা চলমান রয়েছে।পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মূল লক্ষ্য হলো সংঘাত বন্ধ করে সমঝোতা স্মারকের ভিত্তিতে কূটনৈতিক উপায়ে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তানের এ বক্তব্যকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS