News Headline :
বিইপিআরসিতে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

বিইপিআরসিতে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০ ঠিকানায়।

প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি লিখিত পরীক্ষার মূল রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।

গত ১৮ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের এই ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS