ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, তাদের কর্মী ও আইনগত নির্ভরশীল এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলরা সারাবছর পাঁচতারকা মানের হোটেলটির বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমডেশন) সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।এছাড়া খাবারের ক্ষেত্রে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ সুবিধাও উপভোগ করতে পারবেন।

স্বাক্ষর অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

অন্যদিকে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক বিনিময় এবং ফটোসেশনের মাধ্যমে নতুন এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের এই সহযোগিতা রিহ্যাব সদস্যদের জন্য অতিরিক্ত মূল্য সংযোজন করবে এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS