দ্বিতীয় স্থান পেলেও সেমিফাইনালের টিকিট মেলেনি সুকুমারের

দ্বিতীয় স্থান পেলেও সেমিফাইনালের টিকিট মেলেনি সুকুমারের

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সুকুমার রাজবংশী। তবে সামগ্রিক ফলাফলে দ্রুততম সাঁতারুদের মধ্যে জায়গা করতে না পারায় সেমিফাইনালে ওঠা হয়নি তার।

শুক্রবার (২৪ জুলাই) গ্লাসগোর টলক্রস সুইমিং সেন্টারে অনুষ্ঠিত প্রথম হিটে সুকুমার ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই হিটে পাপুয়া নিউগিনির টি. চেন ১ মিনিট ০৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন।গায়ানার সি. থম্পসন ১ মিনিট ১৫.০৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

এই হিটে সেন্ট হেলেনা ও সিয়েরা লিওনের দুই সাঁতারু অংশ নেননি, ফলে প্রতিযোগিতা সীমিত সংখ্যক প্রতিদ্বন্দ্বীর মধ্যেই অনুষ্ঠিত হয়।

নিয়ম অনুযায়ী, সব হিটের ফল মিলিয়ে দ্রুততম সাঁতারুরাই সেমিফাইনালে জায়গা পান। নিজের হিটে দ্বিতীয় হলেও সামগ্রিক টাইমিংয়ের বিচারে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করতে পারেননি সুকুমার।ফলে হিট পর্ব থেকেই শেষ হয় তার অভিযান। আন্তর্জাতিক এই আসরে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। কমনওয়েলথ গেমসের মতো বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি মূল্যবান অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS