ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজধানীর যানজট সমস্যা নিরসনে সমন্বিত পরিকল্পনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, আব্দুস সালাম, শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে দ্বিতীয়বারের মতো এই সভা অনুষ্ঠিত হলো।