১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসেব জমা দেওয়ার সময় শেষ হলেও বিএনপি, এনসিপিসহ ২৫ টি দল কোনো সাড়া দেয়নি।
বুধবার (১৩ মে) হিসেব জমার সময় শেষে এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ৫০টি রাজনৈতিক দল ভোটে অংশ নিয়েছিল। এর মধ্যে জামায়াতসহ ২৫টি দল হিসেব জমা দিয়েছে।আর বিএনপি, এনসিপিসহ ২৫টি দল এখনো জমা দেয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসেব জমা দিতে হয়। এজন্য দলগুলোকে চিঠিও দেয় ইসি।তবে বিএনপিসহ ২৫টি দল সাড়া দেয়নি।