সিদ্দিককে ‘ভণ্ড হুজুর’ বললেন সাবেক স্ত্রী মারিয়া মিম!

সিদ্দিককে ‘ভণ্ড হুজুর’ বললেন সাবেক স্ত্রী মারিয়া মিম!

এক সময়ের ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিমকে।তবে তারকা জুটির সেই সংসার ভেঙে গেছে। 

মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে।পোস্টে নাম উল্লেখ না করেই তিনি একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে কটাক্ষ করেছেন। এরপর থেকেই নেটিজেনদের একাংশের ধারণা, ইঙ্গিতটি অভিনেতা সিদ্দিকুর রহমানকে ঘিরেই করা হয়েছে।

ফেসবুকে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়।অনেকেই সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করে মন্তব্য করেছেন। নেটিজেনদের দাবি, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন মিম।

মূলত, একটি সাক্ষাৎকারে সাবেক স্ত্রীকে নিয়ে বেশকিছু কথাও বলেছেন সিদ্দিক। এরপরই মিম এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। কারামুক্তির পর তার চেহারা ও জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরছেন এবং দাঁড়ি রেখেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক উল্লেখ করেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় অনুশীলন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন। তার ভাষ্য, এখন তিনি ‘আলোর পথে’ চলার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS