বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

বাংলাদেশের দাপুটে জয়ের পর মাশরাফির অভিনন্দন বার্তা

পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের দাপট যেন থামছেই না। মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ে টানা তৃতীয়বারের মতো পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।একই সঙ্গে বাংলাদেশ জয় দিয়ে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু করেছে। আগের চক্রে কোনো ম্যাচ জিততে না পারলেও এবার শুরুটাই হলো স্মরণীয় এক সাফল্যে।

এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । নিজের পোস্টে তিনি বাংলাদেশের লড়াকু মানসিকতা, পরিকল্পনা ও আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করেন।

মাশরাফি লিখেছেন, ‘পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে জয়ের পর এবার দেশের মাঠে দারুণ জয়। পাঁচ দিন ধরে লড়াই করে পেশাদারিত্ব, পরিকল্পনা, আগ্রাসন ও সাহস ধরে রেখে যেভাবে জয়টা এসেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এগিয়ে চলার বিজ্ঞাপন হয়ে থাকবে এই জয়…অভিনন্দন ও ভালোবাসা, বাংলাদেশ!’

গত বছর পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ।সব মিলিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ দেখিয়েছে ধৈর্য, পরিকল্পনা আর আক্রমণাত্মক মানসিকতার দুর্দান্ত সমন্বয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে পাকিস্তানকে চাপে রাখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত পঞ্চম দিনে ১০৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS