ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত আহসানিয়া মিশন ক্যানসার জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে আছেন কুসুম বেগম নামে এক বৃদ্ধা। দীর্ঘদিনের এই কঠিন চিকিৎসা যাত্রায় এখন তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলীশারকুল গ্রামের এই বাসিন্দার চিকিৎসা চালিয়ে যেতে এবং প্রয়োজনীয় ওষুধ ও সাপোর্টিভ কেয়ার নিশ্চিত করতে এখন তাৎক্ষণিকভাবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তার স্বজনরা।
পরিবারটি জানায়, বছরের পর বছর ধরে চিকিৎসার ব্যয় বহন করতে করতে তারা এখন প্রায় নিঃস্ব।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীর কষ্ট কিছুটা লাঘব করতে যেসব ব্যয়বহুল ওষুধ ও চিকিৎসা প্রয়োজন, তা বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় কুসুম বেগমের সন্তান তোফায়েল আহমেদ নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক এক মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, ‘সন্তান হিসেবে মায়ের কষ্ট চোখের সামনে দেখা আমাদের জন্য অসহনীয়। তার শেষ সময়টুকু যেন যতটা সম্ভব যন্ত্রণামুক্ত হয়, সেটাই আমাদের একমাত্র চাওয়া।’
আর্থিক সহায়তা পাঠানো যাবে বিকাশ (০১৯৪০৫১১৪৬৩) ও নগদ (০১৭৪৭৬৩৯০১৭) নম্বরে।
তিনি আরও অনুরোধ করেছেন, যারা আর্থিকভাবে সহায়তা করতে পারবেন না, তারা যেন অন্তত তথ্যটি কারও সঙ্গে শেয়ার করেন এবং কুসুম বেগমের সুস্থতার জন্য দোয়া করেন।