লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১২ মে) বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্ত জবেইল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয়গ্রহণের অনুরোধ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে, এমন স্থাপনা পরিহার করে চলতে হবে। যেসব স্থানে কফিল বা স্পন্সর, তাদের পরিবার কিংবা ম্যানেজমেন্টের লোকজন অবস্থান করছেন না, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।