News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কারিনা কায়সারকে নেওয়া হবে চেন্নাইয়ে

কারিনা কায়সারকে নেওয়া হবে চেন্নাইয়ে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে।সোমবার (১১ মে) বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে।

দুপুরে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে কারিনার জন্য দোয়া চাওয়া হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল।কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারিনার সর্বশেষ শারিরীক অবস্থা জানিয়ে পরিবার জানায়, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS