News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রবীন্দ্রনাথ বাঙালির চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি

রবীন্দ্রনাথ বাঙালির চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেছেন। 

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা ভাষা ও সাহিত্যের নন, তিনি বাঙালির চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি।

শুক্রবার (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জিএম কাদের একথা বলেন।

তিনি বলেন, তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে মানবিকতা, সহনশীলতা ও মুক্তচিন্তার পথ দেখায়।

জিএম কাদের বলেন, বর্তমান সময়ে সামাজিক বিভাজন ও অসহিষ্ণুতার বিপরীতে রবীন্দ্রনাথের চিন্তা আরও অনেক বেশি প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা বিস্তৃত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সংস্কৃতিমনা, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে রবীন্দ্রনাথের চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS