বাসের পর বাড়ল লঞ্চের ভাড়া

বাসের পর বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। লঞ্চে প্রথম ১০০ কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (০৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে।

এতদিন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে জনপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ২ টাকা ৭৭ পয়সা এবং এর চেয়ে বেশি দূরত্বে ভাড়া ছিল ২ টাকা ৩৮ পয়সা।

ভাড়া বৃদ্ধির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে জনপ্রতি লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৯৫ পয়সা এবং এর চেয়ে বেশি দূরত্বে ভাড়া হবে ২ টাকা ৫২ পয়সা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS