News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন ‘আমি সুস্থ ও ভালো আছি’

মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন ‘আমি সুস্থ ও ভালো আছি’

ভারতের দিল্লিতে একটি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুজবের শিকার হলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মিনার-ই-দিল্লি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার সন্ধ্যায় হঠাৎ সামাজিকমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে।

এতে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছেন রুনা লায়লা নিজেই।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এক ফেসবুক বার্তায় রুনা লায়লা লেখেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি!’

তিনি আরো লেখেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নেবেন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা।’

এছাড়াও তিনি জানান, হঠাৎ করেই বিভিন্ন দেশ থেকে একের পর এক ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত ও বিরক্ত হয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে।সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান- সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

এ ধরনের গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘এতে শুধু তিনি নন, তার পরিবারও মানসিকভাবে কষ্ট পান। অতীতেও অনেক তারকার বিরুদ্ধে এ ধরনের ভুয়া খবর ছড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

তার মতে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে এবং এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করা জরুরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS