News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না: প্রসেনজিৎ

আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না: প্রসেনজিৎ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই সামাজিকমাধ্যমে টলিউড তারকাদের অবস্থান নিয়ে নেটিজেনদের আলোচনা তুঙ্গে। এরই মাঝে বেশ কয়েকজন তারকা নিজেদের মতো করে ভোটের ফলাফল নিয়ে নানাবিধ পোস্ট করেছেন।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে হঠাৎ লম্বা পোস্ট দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই পোস্টে প্রসেনজিৎ স্পষ্ট জানালেন, তার সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।

প্রসেনজিৎ লেখেন, আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ-  দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রঙ লাগাবেন না।

এখানেই শেষ করেননি প্রসেনজিৎ। তার এই পোস্টে তিনি আরও লেখেন, আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে।বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।

এদিকে মঙ্গলবার শিবপুর বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর সোমবার রাতেই তাকে ফোন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফোন করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো টলিউডের শিল্পীরা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS