News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘রকস্টার’-এর টিজারে ভিন্ন এক শাকিব

‘রকস্টার’-এর টিজারে ভিন্ন এক শাকিব

ঢালিউডে একের পর এক নতুন চমক নিয়ে দর্শকের সামনে আসছেন শাকিব খান। কখনো রাজকুমার আবার কখনো তুফান হয়ে পর্দায় ঝড় তুলেছেন।এবার তিনি ধরা দিলেন রকস্টার রূপে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার।এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন।ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।

টিজারে একটি গানের অংশ বিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায় ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।

পুরো টিজার জুড়ে ছিলো শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’

আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS