News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কেন সংসার ভেঙেছিল জানালেন তানজিকা আমিন

কেন সংসার ভেঙেছিল জানালেন তানজিকা আমিন

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও একসময় আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।২০১১ সালে তিনি বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তবে বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাদের সংসার ভেঙে যায়।

এই বিচ্ছেদের কারণ নিয়ে নানা প্রশ্ন থাকলেও, নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন তানজিকা আমিন। এই অভিনেত্রী বলেন, দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না।অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে।আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।

জানা গেছে, কোনো বড় অভিযোগ নয়, ব্যক্তিত্ব ও বোঝাপড়ার অমিলই ছিল তাদের বিচ্ছেদের মূল কারণ।

নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তিনি। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তানজিকা আমিন। বর্তমানে দাম্পত্য জীবনে ভালো সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS