ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

আসছে ঈদুল আযহা উপলক্ষো মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড-এর চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন আলোক হাসান।

সিনেমাটির পাত্র-পাত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। সমাজের রক্ষক বা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প উঠে আসবে সিনেমাটিতে।

এটি আদর-পূজা জুটির প্রথম সিনেমা। যদিও ইতোমধ্যে মুক্তি পেয়েছে এই জুটির ‘লিপস্টিক’ সিনেমাটি।২০২২ সালে শ্রীমঙ্গলে ‘নাকফুলে কাব্য’ সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং।পরে ঢাকায় এর কাজ শেষ হয়।

আদর-পূজা ছাড়াও ‘নাকফুলে কাব্য’ সিনেমায় আছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS