শুধু অভিনয় নয়, সিনেমার গানও গেয়েছেন শাহরুখ!

শুধু অভিনয় নয়, সিনেমার গানও গেয়েছেন শাহরুখ!

বলিউড সুপারস্টার শাহরুখ খান ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। জিতেছেন অনেক পুরস্কারও।কিন্তু আপনি কি জানেন, তার অসাধারণ অভিনয়ের পাশাপাশি অনন্য আরেক প্রতিভার কথা?

এই সুপারস্টারের এমন কিছু সিনেমা আছে, যে সিনেমার গান শাহরুখ নিজেই গেয়েছেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ অভিনীত সিনেমা ‘জোশ’।এ সিনেমার ‘আপুন বোলা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন কিং খান। সিনেমাটিতে ঐশ্বরিয়া রাই বচ্চন, চন্দ্রচুর সিং-এর মতো তারকারা প্রধান চরিত্রে ছিলেন।ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন শাহরুখের বোনের চরিত্রে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৭ সালে পায় এই অভিনেতার প্রযোজনায় ‘ইত্তেফাক’ সিনেমা।এর ‘এক ইত্তেফাক’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ। অভয় চোপড়ার এই সিনেমায় সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা এবং অক্ষয় খান্না প্রধান চরিত্রে ছিলেন।

শাহরুখ খান বর্তমানে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে আলোচনায় রয়েছেন। এতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে রয়েছেন। অন্যদিকে, কিং খানের মেয়ে সুহানা খানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এছাড়াও, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত-এর মতো অভিনেতারাও অভিনয় করবেন।

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফিলিক্স পিকচার্স প্রযোজনা করেছে। সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর  প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS