News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হারেও উজ্জ্বল শরিফুল, মিলল ‘বিশেষ স্বীকৃতি’

হারেও উজ্জ্বল শরিফুল, মিলল ‘বিশেষ স্বীকৃতি’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন পেসার শরিফুল ইসলাম। দারুণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে জিতেছেন বিশেষ পুরস্কার, যা সিরিজজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল।

মিরপুরে অনুষ্ঠিত শেষ ম্যাচে ৬ উইকেটের হারে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। তবে ম্যাচের ভেতরে-বাইরে আকর্ষণ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটি।শেষ পর্যন্ত এই স্বীকৃতি নিজের করে নেন শরিফুল।

এই ম্যাচে বল হাতে দুর্দান্ত শুরু করেন বাঁহাতি এই পেসার।নিজের প্রথম দুই ওভারেই দারুণ বোলিং করে মাত্র ৪ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। তার এই স্পেলই ম্যাচে বাংলাদেশকে লড়াইয়ে রাখার বড় কারণ ছিল।

শরিফুলের এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। সিরিজ চলাকালীনই বিসিবি এই বিশেষ পুরস্কারের ঘোষণা দেয়, যার উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়ানো এবং মাঠে সেরাটা দেওয়ার প্রেরণা জোগানো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS