জুলাইবিপ্লবের সঙ্গে তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়: বিমান মন্ত্রী

জুলাইবিপ্লবের সঙ্গে তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়: বিমান মন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, জুলাইবিপ্লবকে যদি ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, তখন মহান মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বাংলাদেশকে খাটো করা হয়।আমরা লজ্জিত হই।

বুধবার (এপ্রিল ২৯) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

আফরোজা খানম বলেন, মুক্তিযুদ্ধ কোনো পলিটিক্যাল মেটাফর না, এটা আমাদের অস্তিত্ব। আর জুলাই বিপ্লব বাংলাদেশের বিপ্লব, বাংলাদেশের গণঅভ্যুত্থান এই বিপ্লবের ড্রিম তৈরি করেছে।বাংলাদেশের জনগণের পাশে ছিল বিএনপি। এ বিপ্লবের পটভূমি তৈরি হতে ১৭ বছর লেগেছে, এটি এক মাসের বিপ্লব নয়।

বিমান মন্ত্রী বলেন, এ বিপ্লবের পটভূমিতে ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কারাবরণ করেছেন, সন্তানহারা হয়েছেন, তার বড় সন্তান তারেক রহমানকে দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। যার নেতৃত্বে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সরানো, এক মাসে ফ্যাসিস্ট সরকারের পতন হয় না, হতে পারে না। আমরা যারা এখানে বিরোধী ভাইরা আছেন, তাদের বলব সত্যের সঙ্গে থাকুন, সত্যকে স্বীকার করুন। কথায় কথায় তাচ্ছিল্যভাবে কথা বলাটা ঠিক নয়, এটা ওভার কনফিডেন্স।

আফরোজা খানম বলেন, আমরা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কর্মী, উই আর নট ওভার কনফিডেন্ট, বাট উই আর কনফিডেন্ট। আমরা দেশকে এবং দেশের মানুষকে সেবা দিতে এসেছি। আমরা রাতারাতি এই মহান সংসদে আসি নাই। আমাদের দৃশ্যমান পরিচয় ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেন, আমরা কখনও পরিচয় লুকাই নাই। বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না, তারা গুপ্ত। আর আজকে এখানে একটা কথা উঠেছে, আমার বিরোধী ভাইরা বলেছেন যে, বেহেশতের কথা আসলে এটা পরম করুণাময় আল্লাহ জানেন কার আমলনামা কাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু আমরা বেচা-কেনার মধ্যে ছিলাম না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS