শাবনূরের নায়ক মাসুদ শেখের কারাদণ্ড

শাবনূরের নায়ক মাসুদ শেখের কারাদণ্ড

নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয় তিনি ছিলেন না। অল্প কিছু সিনেমায় অভিনয় করেছিলেন।তবে সেই সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান। আলোচিত এ নায়কের নাম মাসুদ শেখ।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার একটি মদের বার থেকে গ্রেপ্তারের পর তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে ঢাকাই সিনেমার নব্বই দশকের আলোচিত অভিনেতা মাসুদ শেখকে।

উত্তরা পশ্চিম থানা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

শাবনূরের সঙ্গে ‌‘জামিন নাই’, ‘আসামি বধূ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে বারটিতে উপস্থিত ১৪০ জনের সঙ্গে মাসুদ শেখকেও আটক করা হয়।পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে তিনদিনের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন।

১৯৯৪ সালে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই সময় তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। তবে শাবনূরের নায়ক হিসেবেই ব্যাপক পরিচিতি পান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামি বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’ এবং ‘মানুষ কেন অমানুষ’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS