মার্কিন দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানি প্রতিনিধিরা

মার্কিন দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানি প্রতিনিধিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদল পাকিস্তান সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে। সফরকালে দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে।

শনিবার (২৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তেহরানের পক্ষ থেকে কিছু শর্ত পাকিস্তানি নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে ইরানি প্রতিনিধিদল। আব্বাস আরাগচির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের দাবিগুলোর একটি আনুষ্ঠানিক তালিকা হস্তান্তর করে।

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, পাকিস্তান সফরের পর আব্বাস আরাগচির নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ওমান ও রাশিয়াও সফর করবে। কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। ওই দলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS