News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারসহ পাঁচজন বিশিষ্ট নাগরিক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে বরণ করে নেওয়া হয়।

দলটিতে যোগ দেওয়া অন্যরা হলেন- শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর ও লেখক নুরুজ্জামান কাফি এবং সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেল।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ঢাকা-৭ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেল, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য সচিব এস এম শাহরিয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS