News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অশালীন ফ্রেমে ভিডিও ধারণে বাধা, সিয়ামের স্ত্রীর পাশে পরীমণি

অশালীন ফ্রেমে ভিডিও ধারণে বাধা, সিয়ামের স্ত্রীর পাশে পরীমণি

সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করতে। পাশাপাশি তিনি জানান, অনুরোধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই ঘটনার পর সামাজিকমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা যায়। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী পরীমণি।তার সঙ্গে পোস্ট তিনি লেখেন, ‘আহারে…কেউ ন‍্যায‍্য হয়ে শুধু আঙ্গুল তুললেই হইলো ব্যাস! সে খারাপ, সে ইইই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’

ওই পোস্টে পরী আরও এখেন, ‘‘এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো এরকম ‘এমন কাপড় কেন পরছে তাইলে ক‍্যামেরার সামনে!’ মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি। আমরা তো শ য় তা ন… লোক আমরা তো শুধু … দেখি চোখে।’’

তিনি আরও বলেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এইসব ক্যামেরাম্যানদের সামনে পরি তারা সবাই জানি আমরা কি ফেইস করি। এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’

পরীমণির এই পোস্টের পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS