News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পিএসএল: মোস্তাফিজকে-নাহিদকে ছাড়বে না বিসিবি

পিএসএল: মোস্তাফিজকে-নাহিদকে ছাড়বে না বিসিবি

ওয়ানডে সিরিজ শেষ করেই পাকিস্তান সুপার লিগে যাওয়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। আগেই তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল।কিন্তু সেই অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত মোস্তাফিজের ইনজুরি পর্যবেক্ষণ করতেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এই সিদ্ধান্ত নেয়।পাশাপাশি নাহিদ রানাকেও অনাপত্তিপত্র দেওয়া হয়নি বলেও জানিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সব ধরনের প্রস্তুতিই ছিল মোস্তাফিজের।পিএসএল ছেড়ে দেশে উড়ে এসেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতেই। প্রস্তুতিও নিয়েছিলেন পুরোদমে।কিন্তু শেষ মুহূর্তের বিড়ম্বনায় প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে একাদশে ফেরানো হয়। ৫ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

আজকের ম্যাচ খেলেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু বিসিবির অনাপত্তিপত্র প্রত্যাহারের কারণে সেটি আর হচ্ছে না। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে শেষে বাঁহাতি এই পেসারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে বিসিবির চিকিৎসক দল। তাদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত শারীরিক পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে, যা বোর্ডের চিকিৎসা বিভাগের তত্ত্বাবধানে চলবে।

বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়ার আগে মোস্তাফিজকে ছাড়ার কোনো সুযোগ নেই। ততদিনে পিএসএল শেষ হয়ে যাবে। এই অবস্থায় মোস্তাফিজের অনাপত্তিপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছে বিসিবি। ফলে পিএসএলের বাকি অংশ আর খেলতে পারছেন না বাঁহাতি এই পেসার।

এদিকে আরেক পেসার নাহিদ রানাকে টুর্নামেন্টের বাকি অংশ খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। টানা তিন ওয়ানডে খেলা নাহিদ প্রতি ম্যাচে দারুণ বোলিং করেছেন। মূলত আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদকে প্রস্তুত রাখতেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS