News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
গ্রিন রোডে আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর লাশ

গ্রিন রোডে আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর লাশ

রাজধানীর গ্রিন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার গ্রিন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তার বাড়ি ময়মনসিংহের ঈশরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে।তার বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার। 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তরুণী গত ১৯ এপ্রিল রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, পরীক্ষা দিতে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন।তবে হোটেল থেকে বের হতেন না তিনি। সবসময় দরজা-জানালা আটকে রাখতেন। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দ পান না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। 

ফজলে আশিক জানান, হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিবার গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS