News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
৮৭ কোটি টাকায় ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

৮৭ কোটি টাকায় ৩০ হাজার টন রক ফসফেট আমদানি করবে সরকার

দেশে সার উৎপাদন বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা।

জানা গেছে, এই রক ফসফেট টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য আমদানি করা হবে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রস্তাব অনুযায়ী, আমদানি করা রক ফসফেটের বিপিএল মাত্রা কমপক্ষে ৭০ শতাংশ থাকতে হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৩.৯০ মার্কিন ডলার।এর মধ্যে এফওবি মূল্য ১৬০ ডলার, ফ্রেইট ৬৩.৪০ ডলার এবং কমিশন ০.৫০ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিকজেনট্রেড এফজেডই-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS