News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা।

জাহাজ দুটি হলো—এমএসসি ফ্রানচেসকা এবং এপামিনন্দাস।অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারসাজির কারণে এগুলোকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।

আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা আমাদের রেড লাইন।’

এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছিল, প্রণালীর কাছে দুটি জাহাজে গুলি চালানো হয়েছে। একই সময়ে বিবিসির এক প্রতিবেদনে ইরানের উপকূলের কাছে আরও একটি জাহাজে হামলার কথাও বলা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS