News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
এনসিপি সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে: আসিফ মাহমুদ

এনসিপি সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে: আসিফ মাহমুদ

এনসিপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলে আসছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।   

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি গাজীপুর সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এময় তিনি আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমার দেশ পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন গাজীপুরে এক্সিডেন্টে আহত হয়ে এক মাসেরও বেশি সময় এই হাসপাতালে ভর্তি আছেন।তার সার্বিক খোঁজখবর নেয়ার জন্যই হাসপাতালে আসা। এনসিপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলে আসছে।সাংবাদিকদের ওয়েজ বোর্ড, বেতন কাঠামো থেকে শুরু করে সব সমস্যা নিয়েই আমরা কথা বলে আসছি। সাংবাদিকদের ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য হাউজগুলোতে আমরা কথা বলেছি।

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবিষয়ে দলটির অবস্থান জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, যেহেতু এক ধরণের আইনি জটিলতার তৈরি হয়েছিলো, সে জায়গা থেকে আমরা বিকল্প একজনের মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছিলাম। যেহেতু মাত্র বাতিল হল, তবে আপিল ও রিটের সুযোগ আছে। আশা করি সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমাদের লিগ্যাল টিম কাজ করছে। জাতীয় নির্বাচনে দেখেছি কীভাবে বিদেশি নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিয়েছে। তখন ইসি অসহায়ের মতো বলেছে যে আমাদের বুকে পাথর চাপা দিয়ে দিতে হয়েছে। এমন কথাও তখন আমরা শুনতে পেয়েছি। সেটা খুবই দুঃখজনক। তবে তিন বছরের জটিলতা ঋণ খেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনও জটিলতা না। তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিয়ম নিতির প্রতি শ্রদ্ধাশীল। সে জায়গা থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে চূড়ান্ত আইন অনুযায়ী, সেটাই আমাদের জায়গা থেকে মেনে নিবো। সেক্ষেত্রে, অন্যান্য অপশন নিয়ে আমরা কাজ করবো।

চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম-সহ সকল ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক। ছাত্র রাজনীতি মেধার দিক থেকে প্রতিযোগিতার রাজনীতিতে পরিণত হোক। বিভিন্ন ক্যাম্পাসে বড় দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে শীতলযুদ্ধের মতো পরিস্থিতি আছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার শীতলযুদ্ধ সহিংসতার পর্যায়ে নিয়ে যাবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS