News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: আউন

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: আউন

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা বা স্থিতিশীলতা নষ্টের কোনো চেষ্টা সহ্য করা হবে না।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আউন বলেন, দেশের এই সংকটময় সময়ে নাগরিক শান্তি রক্ষা একটি ‘রেড লাইন’। তিনি জানান, বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে উঠতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আয়োজিত এক প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবে লেবানন। এতে দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাউয়াদ।বৈঠকে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব উত্থাপন করবেন এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবি জানাবেন।

প্রেসিডেন্ট আউন জানান, চলমান আলোচনা চারটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে এগোচ্ছে।সেগুলো হলো: ইসরায়েলি আগ্রাসন বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দিবিনিময় এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। লেবাননের স্থানীয় সময় ১৬ এপ্রিল মধ্যরাত থেকে তা কার্যকর হয়। এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলের সামরিক অভিযান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS