News Headline :
মুখিয়ে আছে মার্কিন বাহিনী, চুক্তি না হলে পুরোদমে হামলা: ট্রাম্প

মুখিয়ে আছে মার্কিন বাহিনী, চুক্তি না হলে পুরোদমে হামলা: ট্রাম্প

ইরান–যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আর সময় বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই।বরং সমঝোতা না হলে সামরিক পদক্ষেপের দিকেই এগোতে পারে ওয়াশিংটন।

মঙ্গলবার (স্থানীয় সময়) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই।আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি দ্রুতই ভিন্ন দিকে মোড় নিতে পারে।

ইরান প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, একটি সমঝোতায় পৌঁছাতে পারলে তেহরান নিজেদের জন্য তুলনামূলক সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে।তবে বর্তমান বাস্তবতায় আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানের সামনে আর কোনো কার্যকর পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি।

চুক্তি না হলে কী হতে পারে; সে প্রশ্নে ট্রাম্পের বক্তব্য আরও কঠোর।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যেই পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় অস্ত্র-সরঞ্জাম ও রসদ মজুত করা হয়েছে। নির্দেশ পেলেই দ্রুত হামলা চালাতে সক্ষম তারা।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা প্রস্তুতির জন্য ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।

মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমরা প্রস্তুত। সামরিক বাহিনী অভিযান শুরুর জন্য মুখিয়ে আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS