News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কাফরুলে গার্মেন্টস কারখানায় কোটি টাকা চাঁদা চেয়ে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

কাফরুলে গার্মেন্টস কারখানায় কোটি টাকা চাঁদা চেয়ে গুলির ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার কার্যালয়ে ঢুকে এক কোটি টাকা চাঁদা চেয়ে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন—রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)।

কাফরুল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কাফরুল থানা এলাকার একটি গার্মেন্টস কারখানার অফিস কক্ষে কাজ করছিলেন মালিক কামরুল ইসলাম (৩৩)।এ সময় অজ্ঞাতনামা ১২-১৩ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। 

একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই দুষ্কৃতকারী প্যান্টের কোমর থেকে পিস্তল বের করে কামরুল ইসলামকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তার বাম কানের পাশ দিয়ে পেছনের ফাইল কেবিনেটের গ্লাসে লেগে গ্লাস ভেঙে যায়।অপর গুলিটি পেছনের দেওয়ালে লাগে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা হওয়ার পর কাফরুল থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত রাসেল মোল্লা ও রুমান তালুকদারকে সাভার থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কাফরুল ও ভাষানটেক থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন, চুরি, মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তার রুমান তালুকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত পিস্তল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS