আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ।

সাক্ষাতে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান হাইকমিশনার সারা কুক। এ সময় তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও, বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আগ্রহের কথা জানান তিনি।

জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান।তিনি পুলিশ বাহিনীর সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS