বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনে লাগা আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর সড়কের কাঁচাবাজার এলাকায় অবস্থিত ওই ভবনের ১১ তলায় আগুন লাগে।রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চার ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি আনোয়ারুল। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার পরে এখন পর্যন্ত কোনো হতাহত নেই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS