News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হাসপাতালে ভর্তি অভিনেত্রী মৌসুমীর মা

হাসপাতালে ভর্তি অভিনেত্রী মৌসুমীর মা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী।

সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

গণমাধ্যমকে ওমর সানী জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

এখন পর্যন্ত বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য জানা যায়নি বলেও জানান ওই অভিনেতা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এর আগে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS