News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

শ্রদ্ধা-ভালোবাসায় আশা ভোঁসলেকে শেষ বিদায়

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সোমবার (১৩ এপ্রিল)।

মুম্বাইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য পালনের আগে এই সঙ্গীতশিল্পীকে শেষ বিদায় জানাতে তার লোয়ার পারেলের বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।আত্মীয়-স্বজন থেকে শুরু করে অনুরাগী, রাজনীতিবিদ, মুম্বাইয়ের সঙ্গীত ও অভিনয় জগতের ব্যক্তিত্বরা তাকে শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন।

শ্রদ্ধানুষ্ঠানের আগে আশার শায়িত দেহে দেশের জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়।তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও শ্রদ্ধা জানাতে আশা ভোঁসলের বাসভবনে উপস্থিত হন।ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, অভিনেতা রিতেশ দেশমুখ, টাবুসহ অনেক তারকাকে দেখা যায় লোয়ার পারেলে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে শিবাজী পার্কে আশার শেষকৃত্য সম্পন্ন হবে।

গত শনিবার (১১ এপ্রিল) অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টও ছিল। চিকিৎসকরা জানান, তার মাল্টি-অর্গান ফেলিওর দেখা দেয়। এই অসুস্থতা নিয়ে রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়। 

দীর্ঘ কর্মজীবনে আশা ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS