রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- মো. শহীদ (৪০), মোছা. হনুফা বেগম ওরফে অনুপমা ( ৪০), মোছা. লাবনী ইসলাম ওরফে লিমা (২০), মো. ইমরান হোসেন সাগর (৩৫), মোঃ আসলাম (২৯), মো. ওসমান গনি (৩২), মো. রাশিদুল হাসান মাসুদ (১৯), মো. শাহিন শেখ (২২), মো. হেলাল (২৭), মো. হোসেন (২৯), মো. ওমর ফারুক (২৫), মো. কুদ্দুস (৪০), মো. দুলাল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৬), সুজন সরকার (২৭), মো. মাসুম (৩০), দ্বীন ইসলাম, রিওন রায় (২১), মোঃ সরোয়ার (৪০), রতন মিয়া (৪২), মো. মারুফ (২৭) ও মো. হৃদয় (২২)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি ইয়াবা এবং ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।