News Headline :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব আল্লাহর প্রশংসা, ইরানের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই: ট্রাম্প ভিজিটর ভিসার মেয়াদ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘টাউন হল সভা’ চালু, সমস্যা তুলে ধরলেন বাসিন্দারা হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র‍্যাব, দ্রুতই অভিযান পাকিস্তানে শান্তি আলোচনা ঘিরে ভারতীয় মিডিয়ার ‘প্রপাগান্ডা’, তুলোধুনো করছেন বিদেশি বিশ্লেষকরা ইসলামাবাদে আলোচনা শুরুর আগে গুরুত্বপূর্ণ চার বিষয় বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: শান্তিপূর্ণ হলেও ছিল কিছু ত্রুটি ইরানের জব্দ সম্পদ ছাড়ের কোনো সিদ্ধান্ত হয়নি: ওয়াশিংটন
বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস

বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও আদর্শকে রাষ্ট্রীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাস হয়।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি উত্থাপন করলে সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ ধ্বনিতে এর প্রতি পূর্ণ সমর্থন জানান।

বিলটি পাসের ঘোষণা আসার পরপরই পুরো সংসদ কক্ষ দীর্ঘস্থায়ী করতালিতে মুখরিত হয়ে ওঠে।সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে এবং টেবিল চাপড়িয়ে এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানান। অনেক সংসদ সদস্যকে মাইক ছাড়াই উচ্চস্বরে বলতে শোনা যায়, এটিই বিপ্লবের প্রকৃত আইনি স্বীকৃতি।বিলটি পাসের ক্ষেত্রে বিরোধী দলের ইতিবাচক ভূমিকার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাস হওয়া বিল অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন (জুলাই যোদ্ধা), তাদের রাষ্ট্রীয়ভাবে কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।এছাড়া এ অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং এর মূলে থাকা সাম্য ও ন্যায়বিচারের আদর্শকে জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠিত করার আইনি বাধ্যবাধকতা তৈরি হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS