তাসকিনকে নিয়ে ওয়ালটনের ঈদ ক্যাম্পেইন, সুযোগ মিলিয়নিয়ার হওয়ার!

তাসকিনকে নিয়ে ওয়ালটনের ঈদ ক্যাম্পেইন, সুযোগ মিলিয়নিয়ার হওয়ার!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন। তবে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, যিনি ‘ফেস অব ওয়ালটন এসি’হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যাম্পেইনের প্রচারে যুক্ত হন।তাসকিনকে এদিন ওয়ালটন হাইটেক ইন্ডাসট্রিজের নির্বাহি পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিন হন তাসকিন।ভক্তদের কাছে জনপ্রিয় এই গতি তারকা ব্র্যান্ডটির প্রচারণায় যুক্ত হওয়ায় তরুণদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীমও।

‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শিরোনামের এই উদ্যোগের আওতায় ঈদুল আজহা পর্যন্ত ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিসহ নিশ্চিত উপহার।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিতে প্রতিবারের মতো এবারও বড় আয়োজন করা হয়েছে। তিনি জানান, আগের সিজনগুলোতে ইতোমধ্যে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।

ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতার তথ্য ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে সংরক্ষণ করা হবে। পরে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এসএমএসের মাধ্যমে জানানো হবে পুরস্কারের তথ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS