News Headline :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ আরেকটা ফ্যাসিবাদ, অলিখিত বাকশাল: বিরোধীদলীয় নেতা বিএনপি কি আরেকটা আ. লীগ হওয়ার চেষ্টা করছে, প্রশ্ন হান্নান মাসউদের তুরাগের রানাভোলায় বস্তির আগুন নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা ‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে’ সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা ওয়াকআউট করা কি অপরাধ—সংসদে প্রশ্ন বিরোধীদলীয় নেতার লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক
অনিয়মের’ অভিযোগের মধ্যে দুই আসনের ভোট শেষ, চলছে গণনা

অনিয়মের’ অভিযোগের মধ্যে দুই আসনের ভোট শেষ, চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ‘অনিয়মের’ অভিযোগের মধ্যে শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুরে অনলাইনে ভোট পর্যবেক্ষণের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন আন্তর্জাতিক মানে ভোট দেখাতে চাইলেও অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এ ছাড়া দলটির প্রার্থী শেরপুর-৩ আসনের নির্বাচন বর্জন করেন।

ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বীভৎস রূপ ইতোমধ্যেই জাতির সামনে চলে এসেছে। 

তিনি লিখেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা।সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পালটে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

জামায়াতের অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করা হয়।

বগুড়া-৬ আসন
এ নির্বাচনের প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। 

শেরপুর-৩ আসন
এ নির্বাচনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
 
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ-নির্বাচন করতে হচ্ছে ইসিকে। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS