News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
জেরিন খানের মা মারা গেছেন

জেরিন খানের মা মারা গেছেন

বলিউড অভিনেত্রী জেরিন খানের মা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৮ এপ্রিল) সকালে না ফেরার দেশে পাড়ি জমান তার মা পরভীন খান।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে তাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে তিনি জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তার যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।

কিছুদিন আগে অভিনেত্রী লিখেছিলেন, মায়ের ওপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারেন না।তাই মায়ের সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছিলেন। সেই লড়াই শেষ হয়ে যাওয়ায় এখন শোকে ভেঙে পড়েছেন তিনি।

উল্লেখ্য, জেরিন খান বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে। তবে ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নানা কারণে আলোচনায় ছিলেন।

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS