News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘আমার এত জ্বালা নাই, তোমাদের কেন?’ ক্ষোভ মিষ্টির

‘আমার এত জ্বালা নাই, তোমাদের কেন?’ ক্ষোভ মিষ্টির

ঢাকাই সিনেমার চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি।হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। 

বুধবার (৮ এপ্রিল) বিকালে মিষ্টি তার ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন।সেখানেই ক্ষোভ প্রকাশ করেন এই পর্দা কন্যা। 

স্ট্যাটাসের শুরুতে কড়া ভাষায় এই অভিনেত্রী লেখেন, ‘ভাই আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে।আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে আমার পরিকল্পনায়ই এসেছিলে।’  

কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন মিষ্টি।যদিও এসব প্রশ্ন কাকে করেছেন তা পরিষ্কার করেননি। মিষ্টি জান্নাতের কথায়, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর প্রধান অতিথির মানে কিছু অশিক্ষিত বাঙালি বোঝে না কেন? প্রধান অতিথি কারা হয় জানেন? যারা ভি.ভি.আই.পি. তারা, যোগ্যতা থাকা লাগে হওয়ার জন্য।’ 

হুঁশিয়ারি দিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সাথে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যে বা যারা করতেছে তারাও ওইসব কোম্পানিতে থাকতে পারবেন না, মাথায় রাখেন। প্রধান অতিথি এক ঘণ্টার জন্য গেলে, যে পারিশ্রমিক দিতে হয়, তা দিয়ে সো কল্ড ৫টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা যায়।’ 

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS