আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জয়া আহসান। সক্রিয় আছেন সামাজিকমাধ্যমেও।প্রায়ই সামাজিক নানা বার্তা শেয়ার করেন এই মাধ্যমে। শুধু তাই নয়, এখানে ব্যক্তিজীবনের অনেক কিছুই তিনি তুলে ধরেন ভক্তদের সামনে।

বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে লেখেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান।তার পরা লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। 

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না।মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।

জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবির ক্যাপশনও। এক ভক্ত মন্তব্যঘরে লেখেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS